Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০০০

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু দামেশকের সিঁড়িতে (খারিজীদের কর্তিত) কিছু মাথা রক্ষিত দেখত পেলেন। তিনি বললেনঃ এরা হল জাহান্নামের কুকুর। এরা আসমানের নীচে সবচেয়ে নিকৃষ্ট নিহত ব্যক্তি। আর সবচেয়ে উৎকৃষ্ট নিহত ব্যক্তি হল যাদের এরা হত্যা করেছে। এরপর তিনি পাঠ করলেনঃ يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ সেদিন (কিয়ামতের দিন) কতক মুখ হবে উজ্জ্বল আর কতক মুখ হবে কাল (৩ঃ ১০৬) আয়াতের শেষ পর্যন্ত। আমি আবূ উমামা রাদিয়াল্লাহু আনহ কে বললাম, আপনি কি নিজে তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শুনেছেন? তিনি বললেন, আমি যদি তা একবার, দু’বার, তিনবার, চারবার এরূপ সাতবার গণনা করলেন-রাসূলুল্লাহ্ থেকে না শুনতাম তবে তোমাদের কাছে তা বর্ণনা করতাম না।

ছবি বানান