Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০০৪

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

আবূ সাইব সালম ইবন জুনাদা ইবন সালম কূফী (রহঃ) ...... আবদুল্লাহ্ ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণির্ত। তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন বলেছিলেনঃ আয় আল্লাহ্! আবূ সুফইয়ানকে লানত কর, হারিছ ইবন হিশামকে লানত কর, সাফওয়ান ইবন উমাইয়াকে লানত কর। তখন এই আয়াত (৩ঃ ১২৮) لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ নাযিল হয়ঃ (৩ঃ১২৮) পরবর্তীতে আল্লাহ্ তা’আলা তাদের তওবার তাওফীক দেন এবং তাঁরা ইসলাম গ্রহণ করেন। তাদের ইসলামী জীবন ছিল চমৎকার।

ছবি বানান