তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০১২
ইবন আবূ উমর (রহঃ) ...... আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ’রূপে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার সম্পদের যাকাত দেয় না আল্লাহ্ ত’আলা কিয়ামতের দিন তার গলায় একটা আযদাহা পেঁচিয়ে দিবেন। এরপর তিনি এই দিকে ইঙ্গিত বহু কুরআনের আয়াতটি তিলাওয়াত করলেনঃ لَاَ تَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ আল্লাহ্ নিজ অনুগ্রহে যা তোমাদের দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তা তাদের জন্য মঙ্গলজনক বলে মনে করব না ...... (৩ঃ ১৮০) কখনও কখনও তিনি বলতেনঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এই বিষয়ে ইঙ্গিতবহ এই আয়াতটি পাঠ করতেনঃ (سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ) - যে বিষয়ে তারা কৃপনতা করবে কিয়ামতের দিন তাই তাদের গলার বেড়ী হবে ....... (৩ঃ ১৮০) কেউ যদি (মিথ্যা) কসম করে তার মুসলিম ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে তবে আল্লাহর সঙ্গে তার এমন অবস্থায় সাক্ষাত হবে যে, তিনি তাদের উপর ক্রোধান্বিত থাকবেন এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইঙ্গিতবহ এই আয়াত পাঠ করলেনঃ (إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ) (৩ঃ ৭৭)।