Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০২২

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেনঃ পুরুষরা জিহাদ করে অথচ মহিলারা জিহাদ করতে পারে না। আর আমাদের জন্য (পুরুষের তুলনায়) মীরাছের অর্ধেক হিস্যা মাত্র। তখন আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ وَلاَ تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ যা দিয়ে আল্লাহ তোমাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লোভ করবে না। (৪ঃ ৩২)। মুজাহিদ (রহঃ) বলেনঃ এই বিষয়ে নাযিল হয়েছিলঃ إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ (সূরা আহযাব ৩৩ঃ ৩৫)। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মদীনায় হিজরতকারী প্রথম মহিলা। (আবু ঈসা বলেন) হাদীসটি মুরসাল। কেউ কেউ এটিকে ইবন আবূ নাজীহ ... মুজাহিদ (রহঃ) সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন যে, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা অমুক অমুক কথা বলেছিলেন।

ছবি বানান