তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০২৮
তিনি (فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ) কি হল তোমাদের যে মুনাফিকদের ব্যাপারে দুই দল হয়ে গেল? (৪ঃ ৮৮) আয়াতটি সম্পর্কে বলেছেনঃ উহুদ যুদ্ধের সময় মুসলিম বাহিনীর একদল লোক (মুনাফিক) যুদ্ধ ছেড়ে ফিরে এসেছিল। তাদের ব্যাপরে সাহাবীগণ দুই দলে বিভক্ত হয়ে পড়েন। একদল বলছিলেনঃ এদের হত্যা করা হোক। আরেকদল বলছিলেনঃ না, হত্যার দরকার নেই। তখন এই আয়াত নাযিল হয়ঃ (فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ) (৪ঃ ৮৮) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মদীনা হল তায়বা-পবিত্র নগরী। আগুন যেমন লোহার ময়লা-মরিচা বিদূরিত করে দেয় মদীনাও তেমনি মন্দ বিদুরীত করে।