Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩০৩

প্রায় ২ মিনিট · ১৫৭ শব্দ

মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে এসে প্রবেশ করলেন। এমন সময় এক ব্যক্তি এল এবং সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাম জানাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, বললেনঃ ফিরে যাও, তুমি পুনরায় সালাত আদায় কর, কারণ তুমি তো সালাত আদায় করনি। লোকটি ফিরে গেল এবং আগে যে ধরনের সালাত পড়েছিল সে ধরনের সালাত পড়ল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এসে সালাম জানাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, বললেনঃ ফিরে যাও, আবার সালাত আদায় কর, কারণ তুমি তো সালাত আদায় করনি। তিনবার এমন ঘটল। শেষে লোকটি বললঃ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন সেই সত্তার কসম, আমি তো এর চেয়ে ভাল জানি না। আমাকে আপনি শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যখন সালাতে দাঁড়াবে প্রথমে তাকবীর বলবে। পরে সোজা হয়ে দাঁড়াবে। এর পর সিজদায় যাবে এবং ধীর-স্থিরভাবে সিজদা করবে। পরে উঠে ধীর-স্থির হয়ে বসবে। তোমার সম্পূর্ণ সালাতেই এইরূপ করবে।

ছবি বানান