Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৪৯

প্রায় ২ মিনিট · ১৯৯ শব্দ

তিনি বললেনঃ হে আল্লাহ্! মদের বিষয়ে আমাদের পরিপূর্ণ এবং সুস্পষ্ট বিবরণ দিন। তখন আল্লাহ্ তা’আলা সূরা বাকারার আয়াতটি নাযিল করলেনঃ (يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ) লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, উভয়ের মধ্যে মহাপাপ ...... শেষ পর্যন্ত (২ঃ ২১৯)। উমর রাদিয়াল্লাহু আনহু-কে ডেকে এই আয়াতটি তিলাওয়াত করে শোনান হল। তিনি বললেনঃ হে আল্লাহ্! আমাদেরকে মদের বিষয়ে আরো সুষ্পষ্ট ও পরিপূর্ণ বিবরণ দিন। তখন সূরা নিসার এই আয়াতটি নাযিল হলঃ يا أيها الَّذِينَ آمَنُوا لاَ تَقْرَبُوا الصَّلاَةَ وَأَنْتُمْ سُكَارَى হে মু’মিনগণ! তোমরা মদ্য নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হবে না। (৪ঃ৪৩) উমর রাদিয়াল্লাহু আনহু-কে ডেকে আনা হল এবং তাঁকে এই আয়াতটি তিলাওয়াত করে শোনান হল। তিনি বললেনঃ হে আল্লাহ! মদের বিষয়ে আরো পরিষ্কার নির্দেশ দিন। তখন সূরা মাইদার এই আয়াতটি নাযিল হয়ঃ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ إِلَى قَوْلِهِ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না? (৫ঃ ৯১) উমর রাদিয়াল্লাহু আনহু-কে ডেকে তাঁকে এটি তিলাওয়াত করে শোনান হল। তিনি বললেনঃ চুড়ান্ত হয়েছে, চুড়ান্ত হয়েছে।

ছবি বানান