তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৫১
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের বেশ কিছু লোক এমন যুগে মারা যান যে যুগে তাঁরা মদ্যপান করতেন। পরে যখন তা হারাম হওয়ার আয়াত নাযিল হয়, তখন সাহাবীদের কতক লোক বললেনঃ আমাদের ঐ সাথীদের কি হবো যারা মদ্যপান করা কালে ইনতিকাল করেছেন? তখন এই আয়াত নাযিল হয়ঃ (لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ) যারা ঈমান আনে ও নেক আমল করে তারা পূর্বে যা ভক্ষণ করেছে তজ্জন্য তাদের কোন পাপ নেই। (৫ঃ ৯৩)] (আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।