Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৬৪

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

একবার আবূ জাহল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললঃ আমরা তো তোমাকে মিথ্যাবাদী বলি না, তবে তুমি যে বিষয় নিয়ে এসেছ তা আমরা মিথ্যা বলে মনে করি। তখন আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ إِِنَّهُمْ لاَ يُكَذِّبُونَكَ وَلَكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ ইসহাক ইবন মানসূর (রহঃ) ... নাজিয়া (রহঃ) থেকে বর্ণিত আছে যে, আবূ জাহল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল ... এরপর তিনি উক্তরূপ হাদীস বর্ণনা করেন। এতে আলী রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ নেই। এটিই অধিক সহীহ।

ছবি বানান