তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৭৮
তিনি বলেনঃ বদর যুদ্ধের দিন আমি একটি তলোয়ার নিয়ে এলাম। বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ আ’আলা মুশরিকের ব্যাপারে (তাদের পরাজিত করে) আমার হৃদয়কে শান্তি দান করেছেন। অথবা এরূপ কিছু বললেন। আপনি আমাকে এই তলোয়ারটি দিয়ে দিন। তিনি বললেনঃ এটা তো আমারও নয় তোমারও নয়। আমি বললামঃ আমার আশংকা হয় এটি এমন কাউকে দেওয়া হবে, যে আমার মত পরীক্ষার সম্মুখীন হতে পারবে না। পরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বললেনঃ তুমি এটি আমার কাছে চেয়েছিলে। তখন তো এটি আমার অধিকার ভূক্ত ছিল না। এখন এটি আমার হয়ে গেছে। সুতরাং এটি তোমাকে দিলাম। তখন এই আয়াত নাযিল হয়ঃ (يَسْأَلُونَكَ عَنِ الأَنْفَالِ)।