তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৯৮
তিনি বলেনঃ আবদুল্লাহ্ ইবন উবাই-এর পুত্র আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু তাঁর পিতার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলেনঃ আপনার জামাটি দিন তা দিয়ে আমি তার কাফন দিব, আপনি তার সালাতুল জানাযা পড়ুন এবং তার জন্য ইস্তিগফার করুন। তখন তিনি তাঁর জামা দিলেন এবং বললেনঃ তোমরা (আনুষঙ্গিক) কাজ শেষ করে আমাকে সংবাদ দিও। শেষে তিনি যখন তার জানাযার সালাত (নামায) আদায় করতে ইচ্ছা করলেন তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাঁকে টেনে ধরে বললেনঃ মুনাফিকদের জানাযার সালাত (নামায) আদায় করতে কি আল্লাহ্ আপনাকে নিষেধ করেন নি? তিনি বললেনঃ আমাকে তো আল্লাহ্ তা’আলা দু’টো বিষয়ের যে কোন একটি গ্রহণের এখতিয়ার দিয়েছেনঃ এদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন ...... শেষে তিনি তার সালাতুল জানাযা আদায় করলেন। তখন আল্লাহ্ তা’আলা নাযিল করলেনঃ وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ ওদের মধ্যে কারোর মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাযার সালাত (নামায) পড়বে না এবং তার কবর পার্শ্বের্ দাঁড়াবে না। (৯ঃ ৮৪)। এরপর তিনি মুনাফিকদের সালাতুল জানাযা পড়া ছেড়ে দেন।