Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১০৬

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেনঃ (لَهُمُ الْبُشْرَى، فِي الْحَيَاةِ الدُّنْيَا) তাদের জন্য আছে সুসংবাদ পার্থিব জীবনে (১০ঃ ৬৪)। আয়াতটি সম্পর্কে আমি আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ এ বিষয়ে যে দিন থেকে আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলাম সে দিন থেকে আজ পর্যন্ত আর কেউ আমাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করেনি। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেনঃ এ আয়াতটি নাযিল হওয়ার সময় থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে এ বিষয়ে প্রশ্ন করেনি। এ হল নেক স্বপ্ন যা মুসলিম দেখে বা তার পক্ষে অন্য একজনকে দেখানো হয়।

ছবি বানান