Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১১৬

প্রায় ১ মিনিট · ১৪১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ করীম (সম্মানিত) ইবন করীম ইবন করীম হলেন - ইউসূফ ইবন ইয়াকূব ইবন ইসহাক ইবন ইবরাহীম (আঃ)। রাসূলু্ল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসূফ (আঃ) যতদিন বন্ধীখানায় ছিলেন ততদিন যদি আমি থাকতাম আর আমার কাছে (মুক্তির ফরমান নিয়ে) দূত আসত তবে প্রশ্ন না তুলে) সঙ্গে সঙ্গে সাড়া দিতাম। এরপর তিনি পাঠ করলেনঃ فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللاَّتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ যখন দূত তার কাছে উপস্থিত হল তখন সে বলল তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা কর, যে নারীরা হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি? (১২ঃ ৫০)। তিনি আরো বলেন, লূত (আঃ)-এর উপর আল্লাহ্ রহম করুন। তিনি মজবুত খুঁটির (গোত্রের) আশ্রয় আশা করেছিলেন। তাঁরপর আল্লাহ্ তা’আলা তাঁর কওমের সর্বোচ্চ বংশ থেকে ই সকল নবী পাঠিয়েছেন।

ছবি বানান