তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১২২
তিনি বলেনঃ মানুষের মাঝে সবচেয়ে সুন্দরী এক মহীলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সালাত (নামায) আদায় করত। মুসল্লীদের কেউ সামনে অগ্রসর হয়ে প্রথম কাতারে থাকত যাতে এই মহিলার প্রতি দৃষ্টি না পড়ে আর কেউ পেছনে (পুরুষদের) শেষ কাতারে থাকত যখন রুকু করত তখন বগলের ফাঁক দিয়ে ঐ মহিলাকে দেখত। এ প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ (وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ) তোমাদের পূর্বে যারা গত হয়েছে আমি তাদের জানি এবং পরে যারা আসবে তাদেরও জানি (১৫ঃ ২৪)।