তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১২৯
তিনি বলেনঃ উহুদ যুদ্ধে আনসারীদের চৌষট্রি জন এবং মুহাজিরদের ছয় জন শহীদ হন। এই ছয় জনের মধ্যে হামযা অন্যতম। কাফিররা তাঁর লাশ বিকৃত করে। আনসারীরা বললেনঃ আমরাও যদি এই দিনের মত একটা দিন পাই তবে তাদের চাইতে বহুগুণ বেশী তাদের লাশ বিকৃত করব। পরে মক্কা বিজয়ের সময় আল্লাহ্ তা’আলা আয়াত নাযিল করেনঃ وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঠিক ততখনি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। তোমরা ধৈর্যধারণ করলে তাই তো উত্তম ধৈর্যশীলদের জন্য (১৬ঃ ১২৬)। এক ব্যক্তি বললঃ আজকের দিনের পর আর কুরায়শ কেউ থাকবে না। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ চার জন ছাড়া কুরায়শদের হত্যা করা থেকে বিরত থাকবে। উবাই ইবন কা’ব রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়ত হিসাবে হাদীসটি হাসান-গারীব।