তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৩৫
তিনি বলেনঃ (وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا) - এবং কায়েম করবে ফজরের সালাত (নামায), ফজরের সালাত (নামায) পরিলক্ষিত হয় বিশেষভাবে (১৭ঃ ৭৮)। প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রাতের ফিরিশতা এবং দিনের ফিরিশতা এ সময়ে উপস্থিত হন। হাদীসটি হাসান-সহীহ। আলী ইবন মুসহির (রহঃ) এটি আ’মাশ-আবূ সালিহ ... আবূ হুরায়রা ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুমা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়ত করেছেন। আলী ইবন হুজর (রহঃ) আলী ইবন মুসহির ... আ’মাশ (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।