Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৫৯

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, আমি মুররা হামদানী (রহঃ)-কে আল্লাহর বাণীঃ (وإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا) জিজ্ঞেস করলাম করলম। তখন তিনি আমাকে বললেন, আবদুল্লাহ্ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাঁদের এ হাদীস বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সকল লোকই জাহান্নামের কাছে উপস্থিত হবে। তাঁদের প্রথম দল বিদুৎ চমকানোর ন্যায় পরের দল বাতাসের ন্যায়, পরের দল ঘোড়ার গতিতে, পরের দল উষ্ট্রারোহীর ন্যায় এর পরের দল মানুষের দৌড়ের ন্যায়, এর পরের দল পায়ে হাঁটার মত প্রস্থান করবে।

ছবি বানান