তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৬৬
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইবরাহীম (আলাইহিস সালাম) তিনটি বিষয় ব্যতীত কোন সময়ই অসত্য বলেন নি। একটি কথা হল (إنِّي سَقِيمٌ) আমি অসূস্থ। অথচ তিনি সেদিন অসুস্থ ছিলেন না। তাঁর স্ত্রী সিারাকে ভগ্নি বলে পরিচয় প্রদান এবং (তাঁর সম্প্রদায়ের লোকদের প্রশ্নের জওয়াবে) এ উক্তি (بلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا) এ কান্ড এদের বড়টিই করেছে।