তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৮২
তিনি বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! সবচেয়ে বড় গুনাহ্ কোনটি? তিনি বললেনঃ আল্লাহর শরীক নির্ধারণ করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললামঃ এরপর কোনটি? তিনি বললেনঃ সন্তান হত্যা করা, এ আশংকায় যে, সে তোমার সঙ্গে খাবে। আমি বললামঃ এরপর কোনটি? তিনি বললেনঃ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাভিচারে লিপ্ত হওয়া।