Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৮৫

প্রায় ১ মিনিট · ১৫০ শব্দ

তিনি বলেনঃ (وأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ)-আয়াতটি নাযিল হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্ভ্রান্ত ও সাধারণ সকলকে একত্রিত করলেন। তারপর বললেনঃ হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদের জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। আমি তো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোন লাভ-ক্ষতির অধিকারী নই। হে বানূ আবদ মানাফ, তোমরা তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। আমি তা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন লাভ-ক্ষতির মালিক নই। হে বানূ কুসাই, তোমরা নিজেদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। কেননা, আমি তেমাদের লাভ বা ক্ষতি করার মালিক নই। হে বানু আবদুল মুত্তালিব, তোমরা নিজেদের জাহান্নামের অগ্নি থেকে রক্ষা কর, কেননা আমি তোমাদের লাভ বা ক্ষতি করার মালিক নই। হে মুহাম্মাদ কন্যা ফাতিমা, তুমি তোমাকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা কর, কেননা আমি তো তোমার কোন লাভ বা ক্ষতি করার মালিক নই। তোমার সঙ্গে আমার আত্মীয়তা আছে এর আর্দ্রতায় তা সিক্ত রাখব (এর হক আদায় করব।)।

ছবি বানান