তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৮৯
তিনি বলেন, আমার বিষয়ে চারটি আয়াত নাযিল হয়েছে। এরপর তিনি সেই ঘটনার বিবরণ দিলেন। সা’দ (ঈমান গ্রহণ করলে) সা’দের মা তাঁকে বলেছিলেনঃ আল্লাহ্ কি মার সঙ্গে সদাচারণের নির্দেষ দেননি? আল্লাহর কসম, আমি কোন খাদ্য গ্রহণ করব না এবং পানিও পান করব না, যতক্ষণ আমি মারা না যাই অথবা তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে অস্বীকার না কর। রাবী বলেন, লোকেরা তাকে যখন খাওয়াতে ইচ্ছা করত তার মুখ কাফি দিয়ে ফাঁক করত। এই প্রসঙ্গে নাযিল হয়ঃ ووَصَّيْنَا الإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا ’’আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মা-বাপের প্রতি সদ্ব্যবহার করতে: তবে এরা যদি তোমার উপর বল প্রয়োগ করে, আমার প্রতি এমন কিছু শরীক করতে। (আয়াত নং ৮)।