Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৯৫

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা গায়িকা দাসীর ক্রয়-বিক্রয় করবে না, তাদের গানের তালীম দিবে না, এদের ব্যবসায়ে কোন মঙ্গল নেই, এদের বিনিময় মূল্য হারাম। এদের বিষয়ে এই আয়াত নাযিল হয়ঃ ومِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয়। [লুকমানঃ ৬] হাদীসটি গারীব। এটি কাসিম ... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু সূত্রেই বর্ণিত। কাসিম ছিকাহ বা আস্থাযোগ্য কিন্তু আলী ইবন ইয়াযীদ হাদীস রিওয়ায়তের ক্ষেত্রে যঈফ। মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ) এই কথা বলেছেন।

ছবি বানান