তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২১২
যেঃ (فلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا) আয়াতটি যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা-এর সম্পর্কে নাযিল হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য সহধর্মিনীগনের উপর গৌরব করে বলতেনঃ তোমাদের বিবাহ তো তোমাদের আত্মীয়-স্বজনরা দিয়েছে আর আমার বিবাহ সাত আসমানের উপর আল্লাহ্ তা’আলা দিয়েছেন।