তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৩৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার রব আমার কাছে আবির্ভূত হলেন সুন্দরতম সূরতে। বললেনঃ হে মুহাম্মাদ! আমি বললামঃ প্রভূ আমি হাজির, হে কল্যাণের প্রতিভূ, আমি হাজির। তিনি বললেনঃ মালা-এ-আ’লায় কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি বললামঃ হে আমার রব, আমি তো জানি না। তিনি আমার কাঁধের দুই হাড্ডির মাঝে তাঁর হাত রাখলেন। এমনকি এর স্নিগ্ধতা আমি আমার বুকে অনুভব করলাম। পূর্ব-পশ্চিমের যা কিছু আছে এতে আমি তা জানতে পারলাম। তিনি বললেনঃ হে মুহাম্মাদ! আমি বললামঃ বান্দা হাজির, হে কল্যাণের প্রতিভূ, আমি হাজির। তিনি বললেনঃ কি নিয়ে আলোচনা হচ্ছে মালা-এ-আ’লায়? আমি বললামঃ উচ্চ মর্যাদা লাভ ও গুনাহে্র কাফফারাসমূহের বিষয়ে। আর জামাআতের দিকে পায়ে হেঁটে যাওয়া, কষ্টের সময়েও পরিপূর্ণভাবে উযূ করা, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করার বিষয়ে আলোচনা হচ্ছে। যে ব্যক্তি এগুলোর হিফাজত করবে, তাতে অবিচল থাকবে জীবন হবে তার কল্যাণময় আর মৃত্যুও হবে তার কল্যাণময়। আর মাতৃ উদয় থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মত গুনাহ্ থেকে সে পবিত্র হয়ে যাবে। এই সূত্রে হাদীসটি হাসান-গারীব। মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি আরো বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তন্দ্রালু ছিলাম। অনন্তর গভীর নিদ্রাভিভূত হয়ে গেলাম আমার রবকে দেখলাম সুন্দরতম সূরতে। তিনি বললেনঃ মালা-এ- আলায় কি নিয়ে আলোচনা হচ্ছে?