তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৩৮
একবার জনৈক ইয়াহূদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ হে মুহাম্মাদ! আল্লাহ্ তা’আলা তো এক অঙ্গুলীতে সব আসমান, এক অঙ্গুলীতে সব পাহাড়, এক অঙ্গুলীতে সব যমীন এবং এক অঙ্গুলীতে সব সৃষ্টি ধারণ করে বলছেন, আমিই অধিপতি। আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে হাসলেন এমন কি তাঁর পার্শ্ব দাঁতগুলো পর্যন্ত প্রকাশিত হয়ে গেল। পরে তিনি বললেনঃ (ومَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ) এরা আল্লাহর যথোচিত মর্যাদা প্রদর্শন করে না (যুমার ৩৯ঃ ৫৭)।