Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩২৪

প্রায় ১ মিনিট · ৬০ শব্দ

মুহাম্মাদ ইবনু’ল আলা আবূ কুরায়ব ও সুফইয়ান ইবনু ওয়াকী (রহঃ) ..... বনূ খাতমা-এর মাওলা বা আযাদকৃত দাস আবূল আবরাদ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্যতম সাহাবী উসায়দ ইবনু যুহায়র আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু-কে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ কুবা মসজিদে সালাত আদায় করা উমরা আদায় করার মত।

ছবি বানান