Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৪৪

প্রায় ২ মিনিট · ১৬৪ শব্দ

আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। মদীনার বাজারে (কোন এক প্রসঙ্গে) জনৈক ইয়াহূদী বললঃ না, ঐ সত্তার কসম, যিনি মূসা (আঃ) কে সব মানুষের মাঝে নির্বাচিত করেছেন তখন জনৈক আনসারী মুসলিম হাত তুলে তার মুখে এক থাপ্পড় মেরে বললেনঃ আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন আর তুই এ কথা বলছিস? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এই কথা শুনে) বললেনঃ ونُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ إِلاَّ مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফলে যাদেরকে আল্লাহ্ ইচ্ছা করেন তারা ত্যতীত আকাশমন্ডলী ও পৃথিবীর সবই মূর্ছিত হয়ে পড়বে। তারপর আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে। তৎক্ষণাৎ তারা দন্ডায়মান হয়ে তাকাতে থাকবে। (সূরা যুমার ৩৯ঃ ৬৮)। আমিই প্রথম আমার মাথা তুলব। মূসাকে দেখব আরশের পায়াগুলোর একটি ধরে আছেন। জানি না, তিনি কি আমার পূর্বে তাঁর মাথা তুলেছেন না যাদেরকে আল্লাহ্ তা’আলা ব্যত্যয়ী করেছেন তিনিও তাদের অন্তর্ভূক্ত। যে ব্যক্তি বলল, আমি ইউনুস ইবন মাত্তা থেকেও উত্তম সেও তো ঠিক বলল না।

ছবি বানান