Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৬৯

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেনঃ আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু একদিন তিলাওয়াত করলেনঃ واعْلَمُوا أَنَّ فِيكُمْ، رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الأَمْرِ لَعَنِتُّمْ তোমরা জেনে রাখ, তোমাদের মাঝে রয়েছেন আল্লাহর রাসূল। অধিকাংশ বিষয়ে তিনি তোমাদের কথা মানলে তোমরাই কষ্ট পেতে (সূরা হুজুরাত ৪৯ঃ ৭)। পরে বললেনঃ ইনি তোমাদের নবী। তাঁর কাছে ওহী আসে। (আর সাহাবীরা হলেন) তোমাদের শ্রেষ্ঠ ইমাম। নবীজী যদি অধিকাংশ বিষয়ে তাঁদের মত লোকদের কথা শুনতেন তবে (পরিণামে) তাদেরও কষ্ট হত। আর আজ তোমাদের কি অবস্থা হবে? (আবু ঈসা বলেন)হাদীসটি গারীব-হাসান-সহীহ। আলী ইবন মাদীনী (রহঃ) বলেন, আমি ইয়াহ্ ইয়া ইবন সাঈদ কাত্তান (রহঃ)-কে মুস্তামির ইবন রায়্যান (রহঃ) সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ ইনি ছিকা বা নির্ভরযোগ্য।

ছবি বানান