Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৯৬

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

আবু আম্মান হুসাইন ইবন হুরায়ছ খুযাই মারওয়াযী (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তিনি বলেন (إنا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً) তাদের (জান্নাতের নারীদের) আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে (সূরা ওয়াকি’আ ৫৬ঃ ৩৫) আয়াতটি প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে সব নারী দুনিয়ায় ছিল জ্বারাগ্রস্থ চোখ দিয়ে পুজ পড়ত, চোখের কোনে ময়লা জমে থাকতো, তাদের তিনি জান্নাতে বিশেষ ভাবে সৃষ্টি করবেন। হাদীসটি গারীব। মুসা ইবন উবায়দার সূত্র ছাড়া এটি মারফু’ রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। মুসা ইবন উবায়দা এবং ইয়াযীদ ইবন আবান রাকাশী উভয়েই হাদীস বর্ণনার ক্ষেত্রে যঈফ।

ছবি বানান