Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩৩০

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ যতক্ষণ সালাতেন অপেক্ষায় থাকবে ততক্ষণ সালাতেই রত বলে গণ্য হবে। কেউ মসজিদে বসে থাকলে হাদাস (উযু নষ্ট) না হওয়া পর্যন্ত তার জন্য ফেরেশতারা দু’আ করতে থাকেনঃ হে আল্লাহ! তাকে মাফ করে দিন, হে আল্লাহ! তাকে রহম করুন। হাযরামাওতের অধিবাসী জনৈক ব্যক্তি তখন বললঃ হে আবূ হুরায়রা, হদাস কি? তিনি বললেনঃ আস্তে বা সশব্দে বায়ূ নির্গমন।

ছবি বানান