তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩০০
তিনি বললেনঃ যখন নাযিল হলঃ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَىْ نَجْوَاكُمْ صَدَقَةً হে মুমিনগণ! তোমরা রাসূলের সঙ্গে চুপি চুপি কথা বলতে চাইলে সাদকা প্রধান করবে (সূরা মুজাদালা ৫৮ঃ ১২)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি কি ভাবছ? এক দিনার করে দিতে পারবে? আমি বললামঃ এর ক্ষমতা নেই আমার। তিনি বললেন তা হলে অর্ধ দীনার। আমি বললাম তাতেও আমি সক্ষম নই। তিনি বললেন তবে কত পার? আমি বললাম একটা যব পরিমান পারি। তিনি বললেন তুমি তো খুব গরীব। তখন নাযিল হলঃ (أأَشْفَقْتُمْ أَنْ تُقَدِّمُوا بَيْنَ يَدَىْ نَجْوَاكُمْ صَدَقَاتٍ) - তোমরা কি চুপি চুপি কথা বলার পূর্বে সদকা প্রধানকে কষ্ট কর মনে কর? তোমরা যখন সাদকা দিতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন। সুতারং তোমরা সালাত (নামায) আদায় কর। যাকাত দাও এবং আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য কর। তোমরা যা কর আল্লাহ তা সম্যক অবগত। (সূরা মুজাদালা ৫৮ঃ ১৩) আলী রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমার কারনে আল্লাহ তায়ারা এই উম্মতকে এই বিধান সহজ করে দিলেন। হাদীসটি হাসান-গরীব। এই সুত্রেই কেবল আমরা এই হাদীসটি জানি। ’’একটি যবের দানা’’ অর্থ হল যবের দানা পরিমান স্বর্ণ সদকা প্রধান করতে পারি।