তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৫৩
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এ আয়াতটি তেলাওয়াত করলেনঃ (يوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا) - ’’সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে।’’ (সূরা যিলযালঃ ৯৯ঃ ৪) তারপর তিনি বললেনঃ তোমরা কি জান পৃথিবীর বৃত্তান্ত কি? সাহাবীগণ বললেনঃ আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ এর বৃত্তান্ত হল প্রত্যেক বান্দা নারী ও পুরুষ তার উপর যে কাজ করবে, তারই সে সাক্ষ দিবে। বলবেঃ অমুক দিন সে অমুক কাজ করেছে, তমুক কাজ করেছে। এ হল পৃথিবীর বৃত্তান্ত বর্ণনা। (আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ-গারীব।