Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৫৭

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

(ثمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ) তারপর তোমাদের নিয়ামত সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। আয়াতটি নাযিল হলে লোকেরা বললঃ ইয়া রাসুলাল্লাহ! কি নিয়ামত সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে? নিয়ামত তো মাত্র দুটো কাল বস্ত - খেজুর আর পানি। আর এদিকে শত্রু সব সময় মাথার উপর। আর তলোয়ার হল ঘাড়ে। তিনি বললেনঃ আচিরেই তা হবে। ইবন উমায়না মুহাম্মদ ইবন অমর (রহঃ) সূত্রে বর্ণিত রেওয়ায়াতটি আমার কাছে এটি থেকে অধিককতর সহীহ। আবু বকর ইবন আয়্যশ (রহঃ) এর তুলনায় সুফয়ান ইবন উয়ায়না হাদীছের ক্ষেত্রে অধিক স্মরণশক্তি সম্পন্ন ও বিশুদ্ধ হাদীস বর্ণনাকারী।

ছবি বানান