তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৫৯
আবদ ইবন হুমায়দ (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, (إناَّ أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ) আমি আপনাকে কাওছার দান করেছি। আয়াতটি সম্পর্কে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাওছার হল জান্নাতের একটি নহর। রাবী বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ জান্নাতে একটি নহর দেখেছি এর উভয় তীরে মতির গম্বুজ বিশিষ্ট ঘরসমূহ স্থাপিত। আমি বললামঃ হে জিবরীল, এটি কি? তিনি বললেনঃ এটি কাওছার, আল্লাহ তা’আলা এটি আপনাকে দান করেছেন।