তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩৩৬
ইসহাক ইবনু মূসা আল-আনসারী (রহঃ) ..... বুসর ইবনু সাঈদ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবূ জুহায়ম রাদিয়াল্লাহু আনহু কি জেনেছেন সে বিষয়ে জিজ্ঞাসা করার জন্য তাঁর কাছে যায়দ ইবনু খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু জনৈক ব্যক্তিকে পাঠান। আবূ জুহায়ম রাদিয়াল্লাহু আনহু বললেনঃ মুসল্লির সামনে দিয়ে যাতায়াতকারী যদি জানত যে, এতে কি শাস্তি নিহিত, তাহলে মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করার চেয়ে ’চল্লিশ’ বছর দাঁড়িয়ে থাকাও তার জন্য ভাল (মনে) হতো। রাবী আবূন্-নাযর বলেনঃ তিনি চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর বলেছেন তা আমি জানি না।