Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৬৯

প্রায় ২ মিনিট · ১৫২ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা যমীন সৃষ্টির পর যখন সেটি কাঁপতে থাকে। তখন তিনি পাহাড় সৃষ্টি করেন এবং সেগুলিকে এর উপর স্থাপন করিয়ে দিলেন। ফলে তা স্থির হয়ে যায়। ফিরিশতারা পাহাড়ের কাঠিন্য দেখে আশ্চার্যান্বিত হলেন। তারা বললেনঃ হে রব! পাহাড় থেকে কঠিন কোন সৃষ্টি আপনার আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তা হল লোহা। তারা বললেনঃ হে রব! লোহা অপেক্ষায় কঠিন কোন সৃষ্টি আপনার আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তা হল অগ্নি। তারা বললেনঃ হে রব! আগুন থেকেও শক্ত কোন সৃষ্টি আপনার আছে কি? তিনি বললেন হ্যাঁ। তা হল পানি। তারা বললেনঃ হে রব! পানি থেকেও কোন শক্তিশালী সৃষ্টি আপনার আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ, তা হল বায়ু। তারা বললেনঃ বায়ু অপেক্ষা শক্তিশালী আপনার কোন সৃষ্টি আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। সে হল আদম সন্তান। যে তার ডান হাতে সদকা দেয়, বাম হাত থেকেও তা সে গোপন রাখে।

ছবি বানান