তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৭৭
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে তোমাদের অবহিত করব, যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ, তোমাদের দরজা সমুচ্চকারী, সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও তোমাদের জন্য কল্যাণকর, আর এর চেয়েও মঙ্গলকর হবে যে তামরা শত্রুর সম্মুখীন হয়ে তাদের গর্দানে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে। সাহাবীরা বললেনঃ হ্যাঁ বলুন। তিনি বললেনঃ এ হল আল্লাহর যিকর। মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর যিকর আপেক্ষা আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আর কোন বিষয় নেই।