Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৭৯

প্রায় ২ মিনিট · ১৮২ শব্দ

তিনি বলেনঃ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক দিন বের হয়ে মসজিদে এসে বললেনঃ তোমরা কি উদ্দেশ্যে বসে আছ? লোকেরা বললঃ আমরা বসে আল্লাহর যিকর করছি। তিনি বললেনঃ আল্লাহর কসম! তোমরা কি এ উদ্দেশ্যেই বসেছ? তারা বললঃ আল্লাহর কসম! আমরা এ উদ্দেশ্যেই এখানে বসেছি। তিনি বললেনঃ তোমাদের প্রতি সন্দেহবশত আমি তোমাদের কসম দেইনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমার যে স্থান ছিল সেই শ্রেণীর সাহাবীদের মধ্যে আমার চেয়ে কম হাদীস বর্ণনাকারী আর কেউ নেই। শোন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের এক হালকায় (গোল হয়ে উপবিষ্ট লোকদের দলে) বের হয়ে এলেন। বললেনঃ তোমরা কি উদ্দেশ্যে বসেছ? তারা বললঃ আমরা বসে আল্লাহর যিকির করছি। তার প্রশংসা করছি। কেননা তিনিই আমাদের ইসলামের হিদায়াত দান করেছেন এবং এই নিয়ামত দ্বারা আমাদের অনুগৃহীত করেছেন। তিনি বললেনঃ আল্লাহর কসম! এ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে এখানে বসনি? তারা বললঃ আল্লাহর কসম! এছাড়া অন্য কোন উদ্দেশ্যে এখানে বসিনি। তিনি বললেনঃ শোন, তোমাদের প্রতি কোনরূপ সন্দেহবশত আমি তোমাদের কসম দেইনি। আমার কাছে জিবরীল (আঃ) এসেছিলেন এবং আমাকে জানিয়ে গেছেন যে আল্লাহ তা’আলা ফিরিশতাদের কাছে তোমাদের নিয়ে মর্যদা বর্ণনা করছেন।

ছবি বানান