তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩৩৮
আহমদ ইবনু মানী (রহঃ) .... আবূ যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সালাত আদায়ের সময় যদি মুসুল্লীর সামনে উটের পিঠের কাষ্ঠাসনের মত কিছু না থাকে তবে কাল কুকুর, স্ত্রীলোক এবং গর্দভ সালাত বিনষ্ট করে দিবে। আবদুল্লাহ ইবনু সামিত (রহঃ) বলেনঃ আমি আবূ যর্ রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করলামঃ লাল বা সাদা কুকুর বাদ দিয়ে কাল কুকুরের কথা উল্লেখ করার বিষয় কি? তিনি বললেনঃ হে ভ্রাতুষ্পুত্র! তুমি যেমন আমাকে প্রশ্ন করছ, আমিও তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ প্রশ্ন করেছিলাম। তিনি তখন বলেছিলেনঃ কালো কুকুর হল শয়তান।