তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৮৮
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতিদিন সকালে ও সন্ধায় যে বান্দা তিনবার এ দু’আ পাঠ করবে কিছুই তার অনিষ্ট করতে পারবে নাঃ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহর নাম নিচ্ছি। যমিন ও আসমানের কোন কিছুই যাঁর নামে বরকতের ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এ হাদীসের অন্যতম বর্ণনাকারী আবান (রহঃ) অর্ধাঙ্গে আক্রান্ত হয়েছিলেন। হাদীস শ্রোতা ব্যক্তি তার দিকে তাকাচ্ছিল। তিনি তাকে বললেনঃ কি দেখছ? তোমাকে যেমন বর্ণনা করছি, হাদীসটি তদ্রুপই। তবে তাকদীরের ফয়সালা যাতে আমার উপর জারী হয় সেজন্য দু’আটি আমি একদিন পাঠ করিনি।