Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৯০

প্রায় ২ মিনিট · ২০৫ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় এই দু’আ পাঠ করতেনঃ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ أُرَاهُ قَالَ فِيهَا لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ আমাদের সন্ধ্যা হলো এবং সন্ধ্যা হলো রাজ্যের আল্লাহরই নিয়ন্ত্রণে। আর সমস্ত প্রশংসা আল্লাহরই আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি এক তার কোন শরীক নেই। সব কর্তৃত্ব তারই এবং সব তারীফ তারই জন্য। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তোমাদের কাছে প্রার্থনা করি সেই সব কল্যাণ যা কিছু আছে এই রাতে এবং সেই কল্যাণ যা কিছু আছে এই রাতের পরবর্তীতে। আর পানাহ চাই তোমার কাছে এই রাতের মন্দ থেকে এবং রাতের পরবর্তী সময়ের মন্দ থেকে। তোমারই কাছে পানাহ চাই আলস্য ও খারাপ বার্ধক্য থেকে। তোমারই আশ্রয় চাই জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে। সকালেও তিনি এই দু’আ পাঠ করতেন তবে (أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ) এর স্থলে বলতেন (أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ) আমাদের ভোর হল এবং ভোর হল রাজ্যের আল্লাহরই নিয়ন্ত্রণ। সব প্রশংসা আল্লাহরই।

ছবি বানান