Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৯২

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে এমন কিছু বিষয় বলুন যা আমি সকাল সন্ধ্যা পাঠ করতে পারি. তিনি বললেনঃ বল- اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ হে আল্লাহ! যিনি আদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি প্রতিটি বস্তুর প্রতিপালক ও নিয়ন্ত্রক। আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ইলাহ নেই তুমি ছাড়া। তোমারই পানাহ চাই আমার নফসের মন্দ থেকে এবং শয়তানের মন্দ ও শিরক থেকে। তিনি বললেনঃ সকাল সন্ধ্যা এবং শয্যাগ্রহণের সময় তুমি এই দু’আ পাঠ করবে।

ছবি বানান