তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৯৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ এমন কিছু কালিমা আমি কি তোমাকে শিখিয়ে দিব না যেগুলি তুমি শয্যাগ্রহণের সময় পাঠ করবে। তারপর তুমি যদি সে রাতে মারা যাও তবে দ্বীন ফিতরাতের উপর হবে তোমার মৃত্যু। আর যদি তোমার ভের হয় তবে ভোর হবে এমন অবস্থায় যে তোমার সকাল হবে কল্যাণের। اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ হে আল্লাহ! আমি সমর্পন করলাম নিজেকে তোমার কাছে। আমি আমার চেহারাকে তোমার দিকে মুতাওয়াজ্জেহ করলাম। আমর সব বিষয়ে তোমাকে সোপর্দ করলাম তোমার প্রতি আগ্রহে ও তোমার ভয়ে। আমি তোমার প্রতি নির্ভর করলাম। তুমি ছাড়া কোন আশ্রয়স্থল ও মুক্তির পথ নেই। আমি ঈমান এনেছি তোমার কিতাবের প্রতি যা তুমি নাযিল করেছ এবং তোমার নবীর উপর যাকে তুমি প্রেরণ করেছ। বারা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বললামঃ (وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ) তোমার রাসূলের প্রতি যাকে তুমি প্রেরণ করেছ তখন তিনি আমার বুকে খোঁচা দিয়ে বললেনঃ (وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ) - তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছ।