তিরমিযী শরীফ - হাদীস নং ৩৪০
তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মদীনা আগমনের পর বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি ষোল কি সতের মাস সালাত আদায় করেন। কিন্তু কা’বার দিকে ফিরে সালাত আদায় করার প্রতই ছিল তাঁর আকর্ষণ। তখন আল্লাহ তা’আলা নাযিল করেনঃ قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ’’আকাশের দিকে তোমার বার বার তাকান আমি অবশ্য লক্ষ্য করি, সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ কর। অতএব তুমি মাসজিদুল হারাম (কা’বা)-এর দিকে মুখ ফিরাও।’’ [ সূরা বাকারা ২: ১৪৪] অনন্তর তিনি বায়তুল্লাহর (কা’বার) দিকে ফিরে সালাত আদায় করেন। আর সেটিই তিনি ভালবাসতেন। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে আসরের সালাত আদায় করে একদল আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে আসরের সালাতে রুকু করছিলেন। ঐ সাহাবী সাক্ষ্যদান করে বললেন যে, তিনি এইমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সালাত আদায় করে এসেছেন। রাসূূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কা’বার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে রুকূ অবস্থায়ই তারা কা’বার দিকে ফিরে গেলেন।