Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪০১

প্রায় ২ মিনিট · ১৫৩ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কেউ যদি বিছানা থেকে উঠে এবং পরে আবার ফিরে আসে তবে তাহবন্দের এক কিনার দিয়ে সে যেন তিনবার ঝেড়ে নেয়। কেননা সে জানে না, সে চলে যাওয়ার পর কি পড়ে আছে পিছনে। তারপর যখন সে শোবে তখন যেন সে বলেঃ بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ তোমার নামেই হে রব! আমার পার্শ্বদের আমি রাখছি, তোমার নামে তা উঠাব। তুমি যদি আটকিয়ে রাখ আমার প্রাণ, তবে রহম কর এর প্রতি; আর যদি ছেড়ে দাও তা, তবে হেফাযত কর এবং যেভাবে হেফাজত কর তেমার নেক বান্দাদের। আর যখন সে জাগবে তখন যেন সে বলেঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي وَرَدَّ عَلَىَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ সব প্রশংসা আল্লাহরই যিনি আমার দেহের সুস্থতা রক্ষা করেছেন। আমার রুহ আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এবং তাঁর যিকরের অনুমতি আমাকে দিয়েছেন।

ছবি বানান