Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪০৭

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তিনি বলেনঃ আমি এক সফরে শদ্দাদ ইবন আওস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ছিলাম। তিনি বললেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা পাঠ করতে শিখাতেন আমি কি তা তোমাদের শিখাব? তা হলঃ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ وَأَسْأَلُكَ عَزِيمَةَ الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا وَقَلْبًا سَلِيمًا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ হে আল্লাহ! আমি চাই তোমার কাছে দীনী বিষয়ে আবিচলতা, আর চাই হেদায়াতের উপর দৃঢ় সংকল্পতা, আমি যাঞ্চা করি তোমার কাছে নিয়ামতসমূহের শুকরগুযারী এবং তোমার উত্তম ইবাদত আর প্রার্থন করি তোমার কাছে সত্যবাদী যবান আর কলুষমুক্ত অন্তর। পানাহ চাই তোমার কাছে তুমি যা জান সে সব বিষয়ের মন্দ থেকে। আর চাই তোমার কাছে তুমি যা জান সে সব বিষয়ের কল্যান। ক্ষমা চাই তোমার কাছে সে সব পাপের যা তুমি জান। তুমিই তো অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত।

ছবি বানান