তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪১০
তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমন দুটো অভ্যাস রয়েছে যদি কোন মুসলিম সে দুটো আয়ত্ব করতে পারে তবে সে অবশ্যই জান্নাতে যাবে। জেনে রাখ, এ দুটো আভ্যাস খুবই সহজ কিন্তু এ আনুসারে আমলকারীর সংখ্যা খুবই কম। প্রত্যেক সালাতের পর দশবার সুবহানাল্লাহ দশবার আলহামদু লিল্লাহ দশবার আল্লাহু আকবার পাঠ করবে। আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাতের সাহায্যে তা গণনা করতে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যবানে তো মোট হয় একশত পঞ্চাশবার আর মীযানের পাল্লায় হবে এক হাজার পাঁচশতবার। আর যখন শয্যাগ্রহণ করবে তখন সুবহানাল্লাহ,আল্লাহু আকবার এবং আলহামদু লিল্লাহ পাঠ করবে একশতবার। এ যবানে তো হল একশ কিন্তু মীযানের পাল্লায় হবে হাজার। তোমাদের মাঝে এমন কে আছে যে রাত দিনে দু’ হাজার পাঁচশ গুনাহ করে! সাহাবীগণ বললেন আমরা এ দুটো অভ্যাস কেন আয়ত্ব করতে পারব না? নবীজী বললেনঃ তোমাদের একজন যখন সালাতে থাকে তখন শয়তান আসে আর তাকে বলতে থাকে এটা মনে কর ওটা মনে কর। এমন কি সে সালাত (নামায) শেষ করে ফেলে। হয়তো সে কারণে সে তা আয়ত্ত করতে পারে না। ফলে তার শয্যাগ্রহনের সময় সে আসে এবং তাকে ঘুম পাড়াতে থাকে। শেষে সে ঘুমিয়ে যায়।