তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪১৩
তিনি বলেনঃ আমাদেরকে প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করার র্নিদেশ দেয়া হয়েছে। বর্ণনাকারি বলেন, জনৈক আনসারি ব্যক্তি স্বপ্নে বলেলনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেক সালাতের পর সুবাহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার পড়বে? বললেনঃ হ্যাঁ। বললেনঃ পঁচিশবার পড় এবং তার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু পড়। পরদিন বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বলা হলে তিনি বললেনঃ কর।