Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪২৪

প্রায় ২ মিনিট · ১৫২ শব্দ

তিনি বলেনঃ এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! রাতে আমি ঘুমিয়েছিলাম। তখন দেখি যে আমি যেন একটা গাছের পিছনে সালাত (নামায) আদায় করছি। আমি সেজদা করলাম গাছটিও আমার সিজদার সাথে সিজদা করল। শুনলাম গাছটি তখন বলছেঃ اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ হে আল্লাহ! তুমি লিখ এর কারনে আমার জন্য তোমার কাছে ছাওয়াব, এর দ্বারা আমার গুনাহ তুমি নিশ্চিহ্ন করে দাও। তোমার কাছে আমার জন্য এটিকে সঞ্চয় হিসবে বানেয়ে দাও। তা আমার পক্ষ থেকে কবুল করে নাও যেমন তুমি তোমার বান্দা দাঊদের পক্ষ থেকে কবুল করে নিয়েছিলে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তিলাওয়াত করলেন এবং সিজদ করলেন। উক্ত বৃক্ষের যে কলিমাটি সেই ব্যক্তি বর্ণনা করেছিল অনুরূপ দু’আ এই সিজদা তাঁকে পাঠ করতে আমি শুনিছি।

ছবি বানান