তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩৪৩
ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু আবী মা’শার (রহঃ) সূত্রেও হাদীসটি অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি অন্য সূত্রেও বর্ণিত আছে। হাদীস বিশারদগণের কেউ কেউ রাবী আবূ মা’শারের স্মরণশক্তির সমালোচনা করেছেন। তাঁর নাম হল নাজীহ। তিনি বনূ হাশিমের মাওলা বা আযাদকৃত দাস ছিলেন। ইমাম মুহাম্মাদ আল-বুখারী (রহঃ) বলেনঃ তাঁর বরাতে আমি কোন কিছু বর্ণনা করি না। তবে লোকেরা তাঁর থেকে হাদীস রিওয়ায়াত করেছেন। তিনি আরও বলেনঃ আবদুল্লাহ ইবনু জা’ফর আল-মাখরামী (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটি আবূ মা’শার-এর হাদীসের তুলনায় (সনদের দিক থেকে) অধিক শক্তিশালী ও সহীহ।